আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থা সমূহ

WB-- World Bank বিশ্ব ব্যাংক

বিশ্বব্যাংক হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যার লক্ষ্য হচ্ছে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোকে স্বল্প সুদে ঋণ এবং অনুদান প্রদান করে।। বিশ্ব ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র হ্রাসকরণ। 

১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

বিশ্বব্যাংক পাঁচটি আন্তর্জাতিক সংস্থার সম্প্রসারিত পরিবার। সংস্থাগুলো হলো, 

  1. International Bank for Reconstruction and Development (IBRD)
  2. International Development Association (IDA)
  3. International Finance Corporation (IFC)
  4. Multilateral Investment Guarantee Agency (MIGA)
  5. International Centre for Settlement of Investment Disputes (ICSID)

IAEA--International Atomic Energy Agency  আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা হল একটি আন্তর্জাতিক সংস্থা যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে। এবং পারমাণবিক অস্ত্র যে কোনও সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার নিষিদ্ধ করতে সংঘবদ্ধ হয় । এটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে ১৯৫৭  সালের ২৯ জুলাই  প্রতিষ্ঠিত হয়েছিল।

অস্ট্রিয়ার ভিয়েনাতে এর সদর দপ্তর অবস্থিত।

WTO--World Trade Organization বিশ্ব বাণিজ্য সংস্থা 

একটি আন্তঃসরকারী সংস্থা যা বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং সহায়তা করে। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যেটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত General Agreement on Tariffs and Trade (GATT) এর বর্তমান রুপ। বিশ্ব ব্যাণিজ্য সংস্থা হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা।

এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।

IMF-- International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা  আইএমএফ হচ্ছে একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, যার সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ১৯০ দেশ  নিয়ে গঠিত যা বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতরকরণ, উচ্চ কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আশেপাশে দারিদ্র্য হ্রাস করার লক্ষ্যে কাজ করছে।

আই এম এফ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।

Common Wealth---কমনওয়েলথ

কমনওয়েলথ মূলত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সমূহের সংগঠন। তবে ব্রিটিশ উপনিবেশ হওয়া ছাড়াও মোজাম্বিক ও রুয়ান্ডা এর সদস্যপদ লাভ করে। এর সদর দপ্তর লন্ডনের মার্লবারো হাউজে। এটির আদি নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন।

৫৪ সদস্য দেশ নিয়ে সংস্থাটি গঠিত। এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ২৮ এপ্রিল, ১৯৪৯ সালে। 

NAM----Non-Aligened Movement জোট নিরপেক্ষ আন্দোলন। 

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর পুঁজিবাদি রাষ্ট্র আমেরিকার সাথে সমাজতান্ত্রিক রাষ্ট্র 
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) মধ্যে চলমান ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারকে কেন্দ্র করে জোট নিরপেক্ষ আন্দোলন বা সংক্ষেপে ন্যাম প্রতিষ্ঠা হয়। 
ন্যাম প্রতিষ্ঠার প্রধান কারণ হচ্ছে চলমান দুই পক্ষের মধ্যে ঠান্ডা যুদ্ধের নিরপেক্ষ অবলম্বন করা।
ন্যাম ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ব্যক্তিদ্বয় হলেন, সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোশেফ মার্শাল টিটো, ভারতের জওহর লাল নেহেরু, মিশরের জামাল আবদেল নাসের, এবং ইন্দোনেশিয়ার ড. আহমেদ সুকর্নো।
ন্যামের মূলত কোন স্থায়ী সদর দপ্তর নেই, তবে শুধু নামে মাত্র সদর দপ্তর বান্দুং, ইন্দোনেশিয়ায় অবস্থিত।

OIC----Organization of Islamic Conference ইসলামী সহযোগিতা সংস্থা


মূলত ১৯৬৭ সালে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের অগ্নি সংযোগকে কেন্দ্র করে মুসলিম বিশ্ব ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি গঠন করে। এর  পরিপেক্ষিতে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে আরব অনারব মিলিয়ে মোট ২৪ টি দেশে রাষ্ট্র প্রধানরা মিলিত হয়।
ইসলামী সহযোগিতা সংস্থার প্রধান ও একমাত্র লক্ষ্য হচ্ছে মুসলিম বিশ্বের মুসলমানদের পারস্পরিক যাবতীয় স্বার্থরক্ষা করা এবং সর্বাস্থায় এক অপরকে সহযোগিতা করা। বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, ভারতীয় উপমহাদেশ এবং পূর্ব এশিয়া সহ ৫৭ টি দেশ এই সংস্থার সদস্য।
শুরুতে এই সংস্থার নাম  ছিল Organization of Islamic Countries। বর্তমানে ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।


Post a Comment

0 Comments