জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সমূহ


 FAO -- Food and Agriculture organization খাদ্য ও কৃষি সংস্থা 

খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বিশ্বব্যাপী ক্ষুধা নির্মুল করতে এবং পুষ্টি ও খাদ্য সুরক্ষা উন্নয়নের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা পরিচালিত করে। সংস্থাটি ১৯৪৫ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। FAO এর সদর দফতর ইতালির রোমে অবস্থিত এবং এটি ১৩০ টিরও বেশি দেশে তাঁর কার্যকলাপ আঞ্চলিক এবং ফিল্ড অফিসের মাধ্যমে পরিচালনা করে আসছে।


ICAO-- International Civil Aviation Organization আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা

এটি জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা। আন্তর্জাতিক এয়ার নেভিগেশনের নীতি ও কৌশলগুলিকে পরিবর্তন এবং নিরাপদ ও সুশৃঙ্খল উন্নয়ন নিশ্চিত করার জন্য এটি গঠিত হয়। এর সদর দফতর কানাডার কুইবেকের মন্ট্রিয়ালের কোয়ার্টিয়ার ইন্টারন্যাশনালে অবস্থিত। ৪ এপ্রিল, ১৯৪৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়।


IFAD-- International Fund for Agricultural Development আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি উন্নয়নশীল দেশের গ্রামীণ অঞ্চলে দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে কাজ করে।

ইতালির রোমে সংস্থাটির সদর দফতর অবস্থিত। এটি ভূমি ও জল ব্যবস্থাপনার উন্নতি, গ্রামীণ অবকাঠামোগত বিকাশ, কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষ প্রযুক্তিতে শিক্ষিত করার প্রকল্প নিয়ে কাজ করে থাকে।


জাতিসংঘের বিশেষায়িত সংস্থা সমূহ


ILO-- International Labor Organization আন্তর্জাতিক শ্রম সংস্থা

আন্তর্জাতিক শ্রম সংস্থা হচ্ছে জাতিসংঘের একটি এজেন্সি, যার কাজ হচ্ছে আন্তর্জাতিক শ্রমের মান নির্ধারণের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়া। লীগ অফ নেশনসের অধীনে সংস্থাটি ১৯১৯ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়।  এটি জাতিসংঘের প্রথম এবং প্রাচীনতম সংস্থা। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

IMO--International Maritime Organization আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা 

জাতিসংঘের শিপিং নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত সংস্থা। সংস্থাটি ১৯৮৮ সালে জেনেভাতে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছিল।


ITU-- International Telecommunication Union আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত সমস্ত বিষয়ের জন্য এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি ১৮৬৫ সালে আন্তর্জাতিক টেলিগ্রাফ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তাঁর কার্যক্রমের দিক থেকে প্রাচীনতম সংস্থাগুলির মধ্যে একটি। সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।


UNESCO-- United Nations Educational, Scientific and Cultural Organization জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা

জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, যার লক্ষ্য শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সুরক্ষা বৃদ্ধি করা। এর সদর দফতর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।


UNIDO--United Nations Industrial Development Organization জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা

জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা, যা বিভিন্ন দেশ সমূহকে অর্থনৈতিক ও শিল্প বিকাশে সহায়তা করে। এটির সদর দফতরটি অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এটি ১৯৬৬ সালে উন্নয়নশীল দেশগুলির শিল্পায়নের প্রচার ও ত্বরান্বিতকরণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল


WHO--World Health Organization বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। 

১৯৪৮ সালের ৭ এপ্রিল সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ কয়েকটি জনস্বাস্থ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ উল্লেখযোগ্য হল গুটিবসন্ত নির্মূল, পোলিও এবং ইবোলা ভ্যাকসিনের বিকাশ। এইচআইভি / এইডস, ইবোলা, করোনা, ম্যালেরিয়া এবং যক্ষা; হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগ নিয়স্ত্রণ এবং স্বাস্থ্যকর খাদ্য, পুষ্টি এবং খাদ্য সুরক্ষার প্রয়োজনীয় প্রদক্ষেপ।


UNDP--United Nations Development Programme জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি

জাতিসংঘের বৈশ্বিক অগ্রগতির নেটওয়ার্ক। এটি বিভিন্ন দেশকে প্রযুক্তিগত এবং বিনিয়োগে সহযোগিতা করে। দেশকে জ্ঞান, বিজ্ঞান, পরামর্শ করে যাতে তারা তাদের জন্য আরও ভাল জীবন গড়ে তুলতে পারে। ইউএনডিপি মূলত স্বল্পোন্নত বা দরিদ্র দেশগুলিতে সহায়তার উপর ক্রমবর্ধমান গুরুত্ব দিয়ে থাকে।

এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।


UNICEF-- United Nations International Children's Emergency Fund জাতিসংঘ শিশু তহবিল

ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এই সংস্থা মূলত শিশুদের সার্বিক  উন্নতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। সংস্থাটির সদর দপ্তর নিউ ইয়র্কে। এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপি শিশুদের নিয়ে কাজ করার জন্য ইউনিসেফ ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 


WFP--World Food Programme  বিশ্ব খাদ্য কর্মসূচি

ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে গঠিত হয় জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি। বিশাবজুড়ে প্রায় ১০ কোটিরও বেশি লোকের কাছে খাদ্য পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অত্র সংস্থার নিবেদিত কর্মীরা।

বিশ্বের সবচেয়ে বড় খাদ্য সহায়তা সংস্থা ডব্লিও এফপি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। 

এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।


UNEP--United Nations Environment Programme জাতিসংঘ পরিবেশ কর্মসূচি

জাতিসংঘের অন্যতম বিশেষ সংস্থা ইউএনইপি। বৈশ্বিক পরিবেশ সম্পর্কিত বিভিন্ন দেশের সাথে সমন্বয় সাধন করে সমস্যা নিরুপনের পথ দেখিয়ে দেওয়া এবং সবুজ অর্থনীতির বিকাশ সাধন করায় এই সংস্থার প্রধান কাজ।

সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।


UNHCR--United Nations High Commission for Refugees জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন

উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘের বিশেষ সংস্থা । স্বদেশহীন, বাস্তুহারা এবং নিজ ভূমি থেকে বিতাড়িত শরনার্থীদের রক্ষা এবং যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা বা নিজ দেশে ফেরার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করাই এই সংস্থার প্রধান দায়িত্ব।

সংস্থাটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। ১৯৫৪ এবং ১৯৮১ সালে জাতিসংঘের এই সংস্থাটি দুই বার শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে। 





Post a Comment

0 Comments