শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - উপন্যাস সমগ্র

 

বাংলা ভাষার সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অনন্য নাম। তিনি বিখ্যাত কথা সাহিত্যিক, গল্পকার, উপন্যাসিক এবং লেখক। তাঁর ছদ্মনাম ছিল অনিলা দেবী। ১৫ ই সেপ্টেম্বর ১৮৭৬ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। পাঁচ ভাই আর বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। তাঁর বোন দুটির নাম অনিলা দেবী এবং সুশীলা দেবী। প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে তার দুই ভাই ছিল। ন্যাঁড়া ছিল শরৎচন্দ্রের ডাকনাম। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - উপন্যাস সমগ্র, banglawi.blogspot

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাস সমগ্র

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর লেখক জীবনে অনেকগুলো উপন্যাস রচনা করেছেন। তাঁর বিখ্যাত উপন্যাস সমূহ হচ্ছে,

  • বড়দিদি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর সর্বপ্রথম উপন্যাস। উপন্যাসটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
  • বিরাজ বৌ (১৯১৪)
  • পরিনীতা (১৯১৪)
  • বৈকুন্ঠের উইল (১৯১৬)
  • পল্লী সমাজ (১৯১৬)
  • দেবদাস (১৯১৭)
  • চরিত্রহীন: ১৯১৭ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়।
  • শ্রীকান্ত ১ম পর্ব: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনচরিত উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। লেখকের জীবনের কাহিনী নিয়ে মূলতে এটি রচিত হয়েছে। মোট চার খন্ডে উপন্যাসটি রচনা হয়। ১৯১৭ সালে তাঁর প্রথম জীবনচরিত উপন্যাস শ্রীকান্ত প্রকাশিত হয়। এর পর ১৯১৮ সালে শ্রীকান্তের ২য় পর্ব প্রকাশিত হয়। পরবর্তীতে ১৯২৭ এবং ১৯৩৩ সালে ৩য় ও চতুর্থ পর্ব ধারাবাহিক প্রকাশিত হয়।
  • গৃহদাহ (১৯২০)
  • দেনাপাওনা (১৯২৩)
  • পথের দাবী: সর্বপ্রথম ১৯২৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। এটি মূলত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরদ্ধে প্রতিবাদ স্বরুপ লেখা হয়েছিল। পরে ব্রিটিশ সরকার কর্তৃক পথের দাবী নিষিদ্ধ ঘোষণা করা হয়।
  • শেষ প্রশ্ন (১৯৩১)


Post a Comment

0 Comments