1. এক্সরে (X-ray) বা রঞ্জনরশ্মি: অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট তড়িত চৌম্বকীয় বিকিরণ। এর তরঙ্গ দৈর্ঘ্য (১০-০.০১) ন্যানোমিটার। এই রশ্মি ১৮৯৫ সালে জার্মান পদার্থ বিজ্ঞানী উইলিয়াম রন্টগেন সর্বপ্রথম আবিষ্কার করেন। অতি সহজে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসাক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে।
2. কম্পাস (Compass): দিক নির্ণয় করার যন্ত্র। বিমান এবং জাহাজের দিক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।
3. ক্রনোমিটার (cronometer): সময় পরিমাপক যন্ত্র
4. অলটিমিটার (altimeter): উচ্চতা নির্ণয় করার যন্ত্র
5. ফ্যাদোমিটার (fathometer): সমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র
6. সিসমোগ্রাফ (seismograph): ভূমিকম্প মাপক যন্ত্র
7. অডিওফোন: শ্রবণশক্তি বৃদ্ধি করার জন্য
8. কার্ডিওগ্রাফি (cardiography): হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র
9. ইনকিউবেটর (incubator): ডিম ফুটানোর যন্ত্র
10. ক্রেসকোগ্রাফ (crescograph): উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র
11. টেলিস্কোপ (Telescope): দূরবর্তী বস্তু দেখার যন্ত্র
12. ট্যাকোমিটার (tachometer): বিমান এবং মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র
13. থার্মোমিটার (thermometer): তাপমাত্রা পরিমাপক যন্ত্র
14. ডায়নামো (dynamo): যান্ত্রিক শক্তিকে তড়িত শক্তিতে রুপান্তর করার যন্ত্র
15. মাইক্রোস্কোপ (microscope): কোন ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখার যন্ত্র
16. রাডার (radar): রেডিও তরঙ্গের মাধ্যমে গতিশীল বস্তুর অবস্থান নির্ণায়ক যন্ত্র
17. ল্যাকটোমিটার (lactometer): দুধ খটি নাকি বেজাল তা পরিমাপক যন্ত্র
18. রেইনগেজ (rain gauge): বৃষ্টি পরিমাপক যন্ত্র
19. রেফ্রিজারেটর (refrigerator): তরল বস্তুকে হিমায়িত করার যন্ত্র
20. স্পিডোমিটার (speedometer): গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র
21. স্পিগমোম্যানোমিটার (sphygmomanometer): রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
22. ব্যারোমিটার (barometer): বাতাসের চাপ নির্ণায়ক যন্ত্র
23. হাইগ্রোমিটার ( hygrometer): বাতাসের আদ্রতা মাপক যন্ত্র
24. অ্যানিমোমিটার (Anemometer): বায়ু প্রবাহের গতিবেগ নির্ণায়ক যন্ত্র
25. সেক্সট্যান্ট (sextant): নেভিগেশন যন্ত্র যা দুটি দৃশ্যমান বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপ করে।
26. স্টেথোস্কোপ (stethoscope): মানুষ বা কোন প্রাণীর হৃদস্পন্দন শোনার যন্ত্র।
27. ভোল্টমিটার (voltmeter): তড়িৎ উৎসের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণায়ক যন্ত্র।
28. অ্যামিটার (ammeter): তড়িৎ প্রবাহের পরিমাপক যন্ত্র
29. ম্যানোমিটার (manometer): গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র
30. হাইড্রোমিটার (Hydrometer): তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব নির্ণায়ক যন্ত্র
31. অডিওমিটার (audiometer): শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র
32. ট্রান্সফরমার (Transformer): বিদ্যুৎ শক্তিকে এক বর্তনী থেকে অন্য েবর্তনীতে স্থানান্তর করার যন্ত্র
33. ভার্নিয়ার স্কেল (vernier scale): মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপক যন্ত্র (দৈর্ঘ)
34. তুলাযন্ত্র : খুব ক্ষুদ্র জিনিসের ভর সুক্ষ্মভাবে নির্ণায়ক যন্ত্র

0 Comments