বাংলা ছোট গল্পের অন্যতম জনক বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদান এই ছোট গল্প। তাঁর বিখ্যাত ছোট গল্পের মধ্যে অন্যতম হচ্ছে,

ভিখারিনী: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প। ১৮৭৭ সালে এই ছোট গল্পটি ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র ষোল বছর বয়সে রবীন্দ্রনাথ গল্পটি লিখেন। ছোট গল্পটি মূলত কাশ্মির এর উপর ভিত্তি করে রচিত হয়েছে। গল্পের প্রধান চরিত্রগুলি হচ্ছে অমর সিংহ এবং কমল দেবী।
নষ্ট নীড়: ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলা ভাষার একটি ছোটগল্প নষ্টনীড়। গল্পে একজন নি:সঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর একটি। এই গল্পের উপর ভিত্তি করে প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় ১৯৬৪ সালের ‘‘চারুলতা’’ নামে একটি চলচ্চিত্র নির্মান করেন।
পোস্ট মাস্টার: গল্পটিতে তিনটি চরিত্র যেমন পোস্টমাস্টার, গ্রামের বাবা-মা হীন মেয়ে রতন এবং প্রকৃতি। পোস্ট মাস্টার গল্পে প্রকৃতির সাথে একটি বড় প্রভাব আছে। গল্পের সূচনায় পোস্টমাস্টার আর রতনের নৈকট্য এবং গল্পের শেষে বিচ্ছেদের সাথেও প্রকৃতির গভীর সম্পৃক্তা আছে। গল্পে পোস্ট মাস্টার এবং রতনের সামাজিক অবস্থার অনেক পার্থক্য ফুটিয়ে তুলেছে।
হৈমন্তি: ১৯১৬ সালে হৈমন্তি গল্প গ্রন্থাকারে প্রকাশ পায়। হৈমন্তির আসল নাম ছিল শিশির। অপু ছিল হৈমন্তির স্বামী। গল্পে রূপবতী এবং জ্ঞানী তরুণী নববধূর শ্বশুরবাড়ির মানুষের অবহেলায় বিবর্ণ ফুলের মতো ঝরে যায়। অত্যন্ত আত্মবিশ্বাসী হৈমন্তী যখন বিয়ে করে স্বামীর ঘরে যায় তখন থেকেই তার প্রতি একধরনের অবহেলা শুরু করে তার শ্বশুরবাড়ির লোকজন। এ ব্যাপারে তার স্বামী কোনো উচ্চবাচ্য করে না এবং তার পক্ষেও কোন কথা বলে না।
হয়তো সে বুঝেছিল তার স্ত্রীর প্রতি স্বাভাবিক ব্যবহার করা হচ্ছে না কিন্তু সেটি নিয়ে সে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। হৈমন্তীও নিরবে সব সহ্য করে গেছে। তাদের বিয়ের সময় যৌতুক নিয়ে কোনো কথা দুই পরিবারের মধ্যে হয়নি। কিন্তু হৈমন্তীর শ্বশুরবাড়ির লোকজন মনে করেছিল বাবার একমাত্র মেয়ে হওয়াতে তাদের ছেলে হয়তো প্রচুর পয়সার মালিক হবে।কিন্তু যখন তারা জানতে পারে যে হৈমন্তির বাবার তেমন কিছুই নেই তখন তাদের এমন ব্যবহার শুরু হয়।
কাবুলিওয়ালা: ছোট গল্পটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। এই ছোটগল্পে আফগান থেকে আসা এক ফল বিক্রেতার সাথে বাঙালি এক লেখকের ছোটো মেয়ের পরিচয় হয় এবং সে তাকে আফগানে ফেলে আসা মেয়ের মত ভালোবাসে।
- শেষ কথা
- শেষের রাত্রি
- মাল্যদান
- দৃষ্টি দান
- পাত্র ও পাত্রী
- প্রায়শ্চিত্ত
- ছুটি
- দেনা পাওনা: প্রথম সার্থক ছোট গল্প
- ক্ষুধিত পাষাণ
- জীবিত ও মৃত
- ল্যাবরেটরি
0 Comments