বাংলা সাহিত্যে নাটকের অন্যতম রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ৩৮ টি নাটক রচনা করেছেন। তাঁর নাটকে আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি উঠে আসত। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম হচ্ছে,

১. রুদ্রচন্ড: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক। এটি ১৮৮১ সালে প্রকাশিত হয়। নাটকটি মোট ১৪ টি দৃশ্যে বিন্যস্ত হয়েছে। রবীন্দ্রনাথ এই নাটকটি জ্যোতিরিন্দনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। নাটকটিতে বিখ্যাত চরিত্রগুলো হচ্ছে, রুদ্রচন্ড, অমিয়া, চাঁদ কবি, সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, সৈন্যগণ, দূত, দ্বাররক্ষক, পান্থ।
২.বাল্মীকি প্রতিভা: ১৮৮১ সালে প্রকাশিত হয় বাল্মীকি প্রতিভা নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র বিশ বছর বয়সে লিখেছেন এই গীতিনাট্যটি। একই বছরে এটি মঞ্চায়িত করা হয়। কৃত্তিবাসী রামায়ণের কাহিনী নিয়ে নাটকটি রচিত। বাল্মীকি প্রতিভা দিয়েই রবীন্দ্রনাথ গীতিনাট্যের মঞ্চে প্রবেশ করে
৩. বসন্ত: রবীন্দ্রনাথ বসন্ত গীতিনাট্যটি কবি নজরুলকে উৎসর্গ করেন। নাট্যটি ১৩২৯ বঙ্গাব্দে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত।নাটকের বিষয়বস্তু মূলত বসন্তের আগমন ও বিদায়। নাটকে উল্লেখিত গানগুলি গীতবিতান গীতিসংকলনের প্রকৃতি পর্যায়ের বসন্ত উপপর্যায়ের অন্তর্গত।
৪. কালের যাত্রা: নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ। এটি ১৯৩২ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৫. তাসের দেশ: নাটকটি ১৯৩৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। নাটকটি মূলত কবির নিজের লেখা ‘‘একটা আষাঢ়ে গল্প’’ নামক ছোটোগল্পের কাহিনী অবলম্বনে রচিত। নাটকের চরিত্রগুলি হচ্ছে, রাজা, রানী, রাজপুত্র, সদাগর, পত্রলেখা, মা, ছক্কা, পঞ্জা, চিঁড়েতনী, হরতনী, রুইতন, বিবিরা, দহলা, তাসের দল, গোলাম, টেক্কাকুমারীরা, টেক্কানী, ইস্কাবনী।
৬. ডাকঘর: রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে এটি। তিনটি দৃশ্য সংবলিত নাটকটিতে ৩৯৯ সংলাপে সম্পন্ন হয়েছে। এটি একটি রূপক সাংকেতিক নাটক যা ১৯১২ সালের প্রকাশিত হয়।
৭. রক্তকরবী: এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ বঙ্গাব্দে রচিত। তখন নাটকটির নাম ছিল যক্ষপুরী। কিন্তু ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ লালসা জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিপরীতে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে তারই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
৯. চিরকুমার সভা
১০. বৈকুন্ঠের খাতা
১২. রাজা ও রানী
১৩. বিসর্জন
১৪. তাপসী
১৫. মালিনী
১৬. গৃহ প্রবেশ
0 Comments