রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস: রবীন্দ্রনাথ সর্বমোট ১২ টি উপন্যাস রচনা করেছেন।
১. বৌ ঠাকুরানীর হাট: এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে পরিচালক নরেশ মিত্র ১৯৫৩ সালে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন। রাজা প্রতাপাদিত্যের জীবনী নিয়ে রচিত হয় ঐতিহাসিক এই উপন্যাসটি। কবি উপন্যাসটি দিদি সৌদামিনী দেবীকে উৎসর্গ করেন।
২. রাজর্সি: ১৮৮৩ সালে প্রকাশিত হয় ঐতিহাসিক এই উপন্যাসটি। রাজর্সি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় উপন্যাস গ্রন্থ। এই উপন্যাসের উপর ভিত্তি করে রচিত হয় বিখ্যাত নাটক- 'বিসর্জন'।
৩. শেষের কবিতা: এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়। নাম শেষের কবিতা হলেও এটি মূলত রবীন্দ্রনাথ রচিত অন্যতম রোমান্টিক উপন্যাস। উপন্যাসে ব্যারিস্টার অমিত রায় ছিলেন একজন প্রখর বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক যুবক। অমিত শিলং পাহাড়ে বেড়াতে গেলে এক মোটর-দুর্ঘটনায় পরিচয় হয় লাবণ্যর সাথে। সেই থেকে শুরু হয় তাদের প্রেম।
৪. ঘরে বাইরে: ১৯১৬ সালে প্রকাশিত হয়। উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। রবীন্দ্রনাথের চলিত ভাষায় এটি রচনা করেন। উপন্যাসটিতে একদিকে আছে যেমন স্বদেশ প্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা, অপরদিকে আছে সমাজ ও প্রথা দ্বারা নিয়ন্ত্রিত নারী পুরুষের সম্পর্ক। মূলত নারী-পুরুষ পরস্পরের আকর্ষণ-বিকর্ষণের বিশ্লেষণ।
৫. চার অধ্যায়: ১৯৩৪ সালে এটি প্রকাশিত হয়। এটি একটি কালজয়ী রাজনৈতিকি উপন্যাস। এছাড়াও এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ উপন্যাস। উপন্যাসটি মূলত ব্রিটিশ ভারতে অসহযোগ আন্দোলনের পর বাংলায় নতুন করে যে হিংসাত্মক বিপ্লব-প্রচেষ্টা শুরু হয়েছিল এটি তারই তত্ত্ব বিশ্লেষণ ।
৬. গোরা: গোরা উপন্যাসটি ১৯১০ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং শ্রেষ্ঠ উপন্যাস। এটি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে সংঘটিত ব্রাহ্ম আন্দোলন, সামাজিক অধিকার, দেশপ্রেম এবং নারীমুক্তি পটভূমিকায় রচিত হয়।
৭. চোখের বালি: ১৯০৩ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের একটি মনস্তাত্তিক উপন্যাস চোখের বালি।
৮. নৌকাডুবি: ১৯০৬ সালে প্রকাশিত হয় উপন্যাসটি। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি সামাজিক উপন্যাস। মূলত পরিবারের জটিল সমস্যাগুেলিকে কেন্দ্র করে রচিত হয়েছে
৯. যোগাাযোগ: ১৯২৯ সালে প্রকাশিত হয়। যোগাযোগ একটি সামাজিক উপন্যাস। স্বামী-স্ত্রীর কলহের প্রেক্ষাপটে রচিত হয়েছে এটি।
১০. চতুরঙ্গ: ১৯১৬ সালে প্রকাশিত হয়।
১১. মালঞ্চ: মালঞ্চ একটি বিয়োগান্তক উপন্যাস। এটি রবীন্দ্রনাথের পরকীয়া বিষয়ক গ্রন্থ।
১২. দুইবোন: ১৯৩৩ সালে প্রকাশিত হয়।

0 Comments